
খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে বৈসু-সাংগ্রাই-বিজু উৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ এপ্রিল ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব উপহার বিতরণ করা হয়। এর আগে রেড ক্রিসেন্ট কার্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব শুভেচ্ছা উপহার বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এসময় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ত্রিনা চাকমা, সাংবাদিক মোহাম্মদ সাজু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা সদরের ৩ শতাধিক পরিবারকে শুভেচ্ছা উপহার হিসেবে নানা ধরনের সামগ্রী প্যাকেট প্রদান করা হয়।
এসময় জেলা যুব রেডক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...