সিজারের জন্য দরিদ্র রিকশাচালকের স্ত্রীর পাশে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ , ১৩ এপ্রিল ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

হাসান মিয়া, নকলাঃ শেরপুর জেলার নকলা উপজেলার বানেশ্বর্দী পূর্বপাড়া গ্রামের মোছা. সাহিদা বেগম সিজারের জন্য চিকিৎসাধীন রয়েছেন। তিনি অটো রিকশা চালক আব্দুল মজিদের স্ত্রী। পরিবারের স্বল্প আয়ের কারণে চিকিৎসার খরচ জোগানো তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। সাহিদার পিতা হলকু মিয়া নিজেও একজন অটো রিকশা চালক, যার চলার মতো আর্থিক সামর্থ্য নেই।

এই অবস্থায় কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে সাহিদা বেগমের সিজার অপারেশনের জন্য নগদ ২০,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়।

কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের নকলা উপজেলার সমন্বয়কারী সারোয়ার হোসেন রবিন সহায়তার অর্থটি আব্দুল মজিদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

এ সময় আব্দুল মজিদ বলেন, “আমি একজন গরিব মানুষ। অটোরিকশা চালিয়ে সংসার চালাই। স্ত্রীর অপারেশনের জন্য এত বড় অঙ্কের টাকা কীভাবে জোগাড় করবো বুঝতে পারছিলাম না। আল্লাহর রহমতে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন পাশে দাঁড়িয়েছে। আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।”

এই মানবিক সহায়তার জন্য স্থানীয়দের মাঝে প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।