
মোঃ আবু হানিফ, শেরপুরঃ চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে শেরপুরের নকলায় মেয়েকে পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মায়ের মৃত্যু হয়েছে। ১০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে অটোরিকশার চাপায় উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি এলাকায় ওই ঘটনাটি ঘটে।
নিহত ওই নারী অভিভাবকের নাম শিরিনা বেগম (৩৭)। তিনি পার্শ্ববর্তী রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিরিনা বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে পৌঁছে দেন। পরে তিনি বাড়ি যাওয়ার সময় দুপুর ১২টার দিকে চরবসন্তি এলাকায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...