
নওগাঁর মান্দায় নিখোঁজের দুই দিন আব্দুল জব্বার (৫০) নামে একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কশব ইউনিয়নের (কশব মধ্যপাড়া) গ্রামের একটি ইটভাটা সংলগ্ন তালপুকুড়িয়া বিলের একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জব্বার পার্শ্ববর্তী প্রসাদপুর ইউনিয়নের এলাঙ্গা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
নিহত জব্বারের ছোট ভাই আজহারুল ইসলাম জানান, তার ভাই গত শুক্রবার সকাল ১০টার দিকে ভোলাগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বুলবুলের কাছে পাওনা ৫০ হাজার টাকা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোন খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল।
টাকার জন্যই তার ভাই খুন হয়ে থাকতে পারে বলে ধারনা করছেন তিনি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ অর্ধগলিত এবং গলাকাটা হওয়া সিআইডি এবং পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে।
তারা এলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। ময়না তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...