
নওগাঁ শহরে সোনার পট্টি এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শহরজুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়ছে শহরবাসী। তবে আগুনের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সুত্রে জানা যায়, রাত সাড়ে ৮ টার দিকে শহরের সোনার পট্টির একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগে যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের ঘটনায় শহর জুড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ।
নওগাঁ বাসুজের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘ক্ষয়ক্ষতি শুধু বৈদ্যুতিক তার গুলো পুড়ে গেছে এছাড়া বড় কোন ক্ষতি হয় নাই। তবে মার্কেটে বিদ্যুৎ সংযোগ আসতে সময় লাগতে পারে।’
নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো: জাকির হোসেন বলেন, ‘আগুনের খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারনে সেখানকার তার পুরে গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...