
এস এম রুবেল ফরিদপুরঃ ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুইদিন পর শেখ আল কালাম আজাদ (৬১) নামের এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি চরবামুন্দি ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক ছিলেন এবং কৃষকদল নেতা তানভীর আহমেদ শিমুলের বাবা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দি বিলের পাশে তাঁর মরদেহ পাওয়া যায়। রবিবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল।
ঘটনার তদন্তে পুলিশ নিহতের দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার, তার শাশুড়ি ও রাসেল শেখ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পরকীয়ার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...