
হাসান মিয়া, নকলাঃ শেরপুরের নকলায় ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় বিশেষ দোয়া ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে আলোচনা সভা, সংবর্ধনা ও দোয়ার আয়োজন করা হয়।
মাদ্রাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, বিরিচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী শিক্ষক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহকারী মৌলভী মাওলানা মো. হযরত আলী, স্থানীয় শিক্ষানুরাগী খন্দকার সালেহীন রাসেল ও বিদায়ী শিক্ষার্থী নুসরত জাহান প্রমুখ। আলোচনা সভার পরে দাখিল-২০২৫ এর বিদায়ী পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এসময়, মাদ্রাসা পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য (কো-অপ্ট) খন্দকার ফারুকুল ইসলাম লাল মিয়া, ইবতেদায়ী শাখার অভিভাবক প্রতিনিধি মো. ছাইদুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, সহকারী মৌলভী হযরত আলী ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া ও আরিফ হোসেনসহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সবশেষে পরীক্ষার্থীদের সাফল্য ও মাদ্রাসাটির উত্তরোত্তর উন্নতি ও বিদায়ী দাখিল পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মো. ফজলুল করিম।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন ও আয়বর্ধক...
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন...
কমলগঞ্জে বন্য প্রাণীর তান্ডবে ফসল রক্ষায় কৃষকেরা রাত...
কমলগঞ্জে বন্য প্রাণীর তান্ডবে ফসল রক্ষায়...
কালাইয়ে সুপারের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কাটার অভিযোগ, ক্লাস...
কালাইয়ে সুপারের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কাটার...