
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজারঃ সীমান্ত অপরাধ, চোরাচালন ও মাদক পাচার প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে মোকাবিল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা কমলগঞ্জ উপজেলার গোলের হাওর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার(১৫ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় অবৈধ অনুপ্রবেশ, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ রোধ, সীমান্তে শুন্য লাইনে গবাদী পশু না চরানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেরণা প্রদান এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিবিজিএম, পিএসসি। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় জনসাধারণ হিসেবে সীমান্তে শান্তি-শৃঙ্খলা ও এলাকার পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য আপনাদের গুরুত্ব অপরিসীম।

কারণ আপনারা এখানে যুগের পর যুগ ধরে বসবাস করে আপনাদের কাজকর্ম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন। আপনাদের সহযোগিতা এবং বিজিবি’র টহল তৎপরতার মাধ্যমে সীমান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।
সভায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...