
গাজীপুরের কালিয়াকৈরে লামিয়া আক্তার (১২) নামে এক বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এলাকাবাসী নয়ন মিয়া(২৪) নামে এক যুবককে আটক করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী প্রতিবন্ধী শিশু লামিয়ার খালা হোসনে আরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় লামিয়া বাড়ির পাশে শুকনো পাতার বস্তার আড়ালে বসে খেলা করছিল।
এ সময় পাশের বাড়ির নয়ন মিয়া লামিয়া কে একা পেয়ে পড়নের জামা কাপড় খুলে তাকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি লামিয়ার খালা হোসনে আরা দেখতে পেয়ে লম্পট নয়ন মিয়াকে হাতেনাতে ধরে চিৎকার করে।
এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নয়ন মিয়াকে উত্তম মধ্যম দিয়ে আটক করে রাখে।খবর পেয়ে কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান অভিযুক্ত নয়ন মিয়া কে আটক করে কালিয়াকৈর থানায় নিয়ে যায়।
এ ঘটনায় শিশু লামিয়া আক্তারের বাবা হারুন অর রশিদ বাদী হয়ে শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জাফর আলী থানায় মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত নয়ন মিয়াকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরানোর আশা সরকারের
ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরানোর...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত