
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে সমাজের অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরিব-দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার পৌছে দেয়ার একটি ক্ষুদ্র পদক্ষেপ নেওয়া হয়। মঙ্গলবার ১৮ই মার্চ উপজেলার ৫০টি অসহায়-অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রীতে ছিলো ২ কেজি চাল, সয়াবিন তেল,সেমাই,চিনি,আলু,পেঁয়াজ,ডাল,ছোলা বুট,গুড়ো দুধ ও সাবান। এছাড়াও এবারের রমজানে ‘তৃপ্তির ইফতার-২০২৫’ নামক ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে গত দুই সপ্তাহে পৌরশহরের ২০০ জন ভাসমান এবং পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন।
উল্লেখ্য যে, ২০১৮ সালের ১৪ ই জানুয়ারি প্রতিষ্ঠা পায় জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই তারা ভিন্নধর্মী আয়োজন করার চেষ্টা করে যাচ্ছে। সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে এ সংগঠনটি আরো অনেক দূর এগিয়ে যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...