
ব্রাহ্মণবাড়িয়ায় ডেভিল হান্টের অভিযানে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন চৌধুরী(সাফি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডা এলাকা থেকে মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
সাইফুদ্দিন চেয়ারম্যান শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের ধন মিয়া চৌধুরীর ছেলে। মঙ্গলবার রাতে তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায় ধৃত সাইফুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও পল্টন থানায় এবং আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থানায় হত্যাসহ বিস্ফোরক আইনে ৭টি মামলা রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, গ্রেফতারকৃত সাইফুদ্দিন চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ থানা পুলিশ ও র্যাবের একটি টিম ডেভিল হান্টের অভিযান চালিয়ে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...