
এম এ মান্নান পোরশা নওগাঁঃ নওগার পোরশায়২৬শে মার্চ রোজ মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। লাখো শহিদের রক্তে রঞ্জিত জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের সূচনা করে।
আর এই দিনেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল- তাই ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা ও জাতীয় দিবস। দেশমাতৃকাকে মুক্ত করার লক্ষে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর অর্জিত হয় বিজয়ের লাল সূর্য। আমরা স্বাধীন হলাম। পেলাম স্বাধীন সার্বভৌম দেশ বাংলাদেশ।
যেইদেশটির বয়স এখন ৫৪ বছর। ১৯৭১ সালে এই দিন এসেছিল বলেই বাংলাদেশের মানুষ পেয়েছে গর্ভের পতাকা এবং প্রাণের আনন্দে বাঙালি গাইতে পারে জাতীয় সংগীত।
স্বাধীনতা দিয়েছে বাঙ্গালীকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার। বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে দিবস টি উদযাপিত হয়। রাষ্ট্রীয় অনুষ্ঠানের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেন।
প্রথমে সকাল ছয়টায় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয় এবংসকাল ১০টায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপরে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আনান ও থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক।
পতাকা উত্তোলনের পরেই মনোজ্ঞ কুচকাওয়াস অনুষ্ঠিত হয় এতে পুলিশ বাহিনী ,আনসার ভিডিপি, ফায়ার সার্ভিসের টিম এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারী ভূমি কমিশনার নাবিলা ফেরদাউস। এই অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান করেন ইউএনও আরিফ আদনান । পরিশেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...