
বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ৪ টায় জেলা শহরের এক অস্থায়ী কার্যালয়ে সভাটির আয়োজন করা হয়।
এসময় বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আরশাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ইনচার্জ শফিকুল ইসলাম, স্বাস্থ্য সহকারি আবদুল্লাহ আল মামুন, সালাহ উদ্দিন টিপু, রুবেল মিয়া, নাজির আহমেদ, তাছলিমা খন্দকার, আইরিন চৌধুরী, ইকবাল মাহমুদ মিশুক, আলমাস, রানা মিয়া, আলমাউস উদ্দিন, অজিত দেব নাথ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার একটি আহবায়ক কমিটি অগণতান্ত্রিকভাবে গঠিত হয়েছে যেটি সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী। কমিটির বিষয়ে সিদ্ধান্ত দেবেন কেন্দ্রীয় কেন্দ্র।
অন্যদিকে একটি পক্ষ বিতর্কিত কমিটি গঠন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।
পরিশেষে স্বাস্থ্য সহকারীদের সর্বসম্মতিক্রমে সালাহ উদ্দিন টিটুকে সভাপতি, রুবেল মিয়াকে সাধারণ সম্পাদক ও রাসেল আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে ২০ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেবে।
এসময় সঞ্চালনা করেছেন আলী আকরাম খন্দকার স্বপন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...