শ্রীমঙ্গলে নারী দিবস উপলক্ষে সভা ও র‍্যালী

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ , ৮ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের লেবার হাউজ হল রুমে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে ও আইএলও আই পিডিএস এর সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদিকা রেখা বাক্তি।

এসময় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী, সহ সভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী প্রমুখ। পরে লেবার হাউজ থেকে একটি র‍্যালী বের করা হয়।