
মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৮ মার্চ) দুপুরে পৌর শহরের স্টেশন রোড, চৌমুহনী ও আশেপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে থানা পুলিশের একটি দল তাকে সহায়তা করেন।
সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, শনিবার দুপুরে কুলাউড়ার বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, খাদ্যপণ্যের সাথে ক্ষতিকর রং এবং হাইড্রোজ ব্যবহার করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে মামনি ড্রাগসকে ২ হাজার টাকা, বিগবাগ ফার্মেসিকে ৩ হাজার টাকা, ইস্টার্ন রেস্টুরেন্ট অ্যান্ড সুইটমিটকে ১০ হাজার টাকা ও বিসমিল্লাহ দই অ্যান্ড মিষ্টিঘরকে ৩ হাজারসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...