
পবিত্র মাহে রমজানের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অর্ধশতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে অতীতের মতো এবারও লক্ষীমুড়া ছাত্র ও প্রবাসী যুব সংগঠন ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
শুক্রবার ( ২৮ মার্চ) বিকালে লক্ষীমুড়া বাজারে আশ্রয় কেন্দ্রে ছাত্র ও প্রবাসী যুবকদের কষ্টার্জিত টাকায় ৫০ টি ফ্যামেলির মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল- ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি আলো, ২০০ গ্রাম দুধ, ২ টা সাবান, ১টি নারিকেল, ১০০ গ্রাম কিছমিছ, ১ কেজি পিঁয়াজ ও ১ কেজি লবন প্রমূখ।
২০২১ সালে ১৯০ জন সদস্যকে নিয়ে সংগঠনটি প্রাথমিক ভাবে সামাজিক কাজ শুরু করে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাৎসরিক দুই থেকে ৩ টি মানবিক কাজ করে আসছে।
যেমন ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ঈদ সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা। এছাড়াও শীত বস্র বিতরণ করে তারা।
উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মাওঃ শফিকুল ইসলাম, পত্তন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনজুর আলী মেম্বার, মুফতি রহমতুল্লাহ কাসেমী, সাংবাদিক মাওঃ সিরাজুল ইসলাম,বয়োজেষ্ট মুরব্বি হাজী ইজ্জত আলী, বিশিষ্ট দানবীর প্রবাসী ইয়ামিন, মোঃ নুরুল ইসলাম মেম্বার, মোঃ নুর আলম, মুফতি ফরিদ মাহমুদ প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (রিপন) ও পরিচালনা করেন মাওঃ মুফতি রইছ উদ্দিন আমিনী।
সংগঠনের নেতৃবৃন্দ দোয়া কামনা করে আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ আগামী দিনেও আমাদের পক্ষ থেকে এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...