
হাসান মিয়া, নকলাঃ ঈদের আনন্দ হোক সবার স্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে অর্ধশতাধিক পরিবারকে উপহার সামগ্রী দেওয়া হয়েছে। ৩০ মার্চ রোববার এসব পরিবারের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
সূত্র জানায় , কিছু উদ্যমী যুবক ঈদের আনন্দ হোক সবার স্লোগানে গত কয়েক বছর ধরে অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে আসছে। বিভিন্ন দাতা সদস্যদের সহায়তায় এই কার্যক্রম বাস্তবায়নে স্বেচ্ছাসেবী কিছু যুবক এই কাজ করে থাকে। রোববার অর্ধশতাধিক পরিবারের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয় এবছরের ঈদ উপহার।
উপহার সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, চিনি, সেমাই, লবণ, গুঁড়ো দুধ, হুইল ইত্যাদি।
উপহার সামগ্রী পেয়ে খুব খুশি অসহায় পরিবারের সদস্যরা। তারা এই যুবকদের ধন্যবাদ জানান। আছিয়া নামক এক বৃদ্ধা বলেন, ঈদের দিন খাওয়ার মতো ভালা কিছু আছিন না। এদের উপহার পাইয়া ভালা হইছে। যারা দিছে আল্লাহ তাগো হাজার বছর বচাইয়া রাখুক।
এই কার্যক্রম বাস্তবায়নের অন্যতম সদস্য আমানুল্লাহ আসিফ বলেন, প্রতিবছরের মতো আমরা এবছরও সকলের সহযোগিতায় কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। আমাদের যারা সহযোগিতা করেছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরকম কার্যক্রম আজীবন অব্যহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...