
আল-আমিন মিয়া, নরসিংদীঃ আওয়ামীলীগের শাসনামলে ঘটে যাওয়া প্রত্যেকটা অন্যায় ও অনিয়মের বিচার করা হবে। একজন শ্রমিকের ওপরও কোনো অন্যায়-অনিয়ম মেনে নেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ার দিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন।
বিকেলে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পি এল সি শ্রমিক দলের পক্ষে শ্রমিক দল নেতা আফজাল হোসেনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আওয়ামীলীগের শাসনামলে এই সার কারখানার অধিকাংশ শ্রমিক ছিল অনিরাপদ। শ্রমিকরা প্রতিনিয়ত আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনীর তান্ডবে আতঙ্কিত ছিল। ওইসব সন্ত্রাসী বাহিনীর সদস্যরা শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন ভয়-ভীতি দেখি চাঁদাবাজি করতো। চাঁদার টাকা না পেলেই শ্রমিকদের ওপর নির্যাতন করে তান্ডব চালানো হতো।
এমনকি আওয়ামী সন্ত্রাসীরা শ্রমিকদের মাসিক বেতনেরও অর্ধেক টাকাও হাতিয়ে নিয়েছে বলে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। যেসব অন্যায়-নিয়মের বিষয়ে ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের কাছে অভিযোগও করা হয়েছে।
তিনি বলেন, ড. আব্দুল মঈন খান এই পলাশ উপজেলাটিকে একটি ফুলের বাগানের মতো সাজিয়ে ছিল। যা আওয়ামী সন্ত্রাসীরা নষ্ট করে সন্ত্রাসের আঁকড়ায় পরিণত করে তুলেছিল ছিল।
আগামী দিন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে ড. আব্দুল মঈন খানকে বিপুল ভোটে জয়ী করে এই পলাশকে পুনরায় ফুলের মতো করে সাজাতে হবে।
এছাড়া তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলন ও রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে।
এই স্বাধীনতা আমাদের সবাইকে রক্ষা করতে হবে। সেই সঙ্গে শ্রমিকদের ওপর হয়ে যাওয়া প্রত্যেকটা অন্যায় ও নির্যাতনের বিচারও এই পলাশের মাটিতে হবে বলে জানান তিনি।
পলাশ-ঘোড়াশাল আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তার, সহ সভাপতি এড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জিনারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম ভূইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ,শ্রমিক দল নেতা জাফর আমিন সোহান, আনোয়ার, সাখাওয়াত জুয়েল, রফিকুল ইসলাম রাজিব ও আল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...