নালিতাবাড়ীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সামিউল হক

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ , ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নালিতাবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সামিউল হক। সামিউল হক নালিতাবাড়ীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে ভালো মানের খেলোয়াড় গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন স্পোর্টস একাডেমি।

সামিউল হক বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন।

তিনি বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

তিনি আরও বলেন, ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি। পরিশেষে নালিতাবাড়ী উপজেলাবাসীর দোয়া কামনা করেন।