
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভূট্রা ফসল কাটা শুরু হয়েছে। এর ফলন ভালো হারে মিলছে। এক মণ ভূট্টা সাড়ে সাতশো থেকে আটশো টাকায় কেনাবেচা হচ্ছে বলে জানানো হয়।
উপজেলা কৃষি অফিস থেকে জানা তথ্যে এবারের মৌসুমে উপজেলায় প্রায় ৩২০ হেক্টর জমিতে ভূট্টা ফসলের আবাদ করা হয়েছে। এবারে উপজেলায় ২৮০ হেক্টর পরিমাণ জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা ছিলো।
সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ হেক্টর পরিমাণ বেশী জমিতে এর আবাদ হয়েছে। বিভিন্ন মাঠে কৃষকেরা উত্তরণ , সিনহা , সুলতান , মেজর , সম্রাট , ও আরো বেশী হারে ফলনশীল নানা জাতের ভূট্রা ফসলের আবাদ করেছেন ।
উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে ভূট্রা ফসল কাটা শুরু হয়েছে। আর দিন দশেকের মধ্যে সব এলাকাতেই ভূট্রা ফসল পুরোদমে কাটা শুরু হবে বলে জানা গেছে। সদর উল্লাপাড়া ইউনিয়নের চালা মাঠ এলাকায় গত দিন পাচেক হলো কৃষকেরা তাদের আবাদের ভূট্রা ফসল কাটছেন।
প্রতিবেদককে চালা গ্রামের কৃষক ফারুক মিয়া বলেন তিনি নিজের ৩৬ শতক জমিতে রকেট নামের বেশী হারে ফলনশীল ভূট্টা আবাদ করেছেন। এখন তা কাটছেন। ফলন ডেসিমেল ( শতক) প্রতি এক মণের কিছুটা বেশী হারে হচ্ছে। জমি থেকে তোলার পর সে ভূট্রা মণ প্রতি সাড়ে সাতশো টাকা দরে কেনাবেচা হচ্ছে।
একেবারে শুকানোর পর সে ভূট্রা এক হাজার থেকে এগারো টাকা মণ দরে কেনাবেচা হচ্ছে বলে কৃষক ফারুক মিয়া ও তার সাথের আরো কয়েকজন কৃষক জানান।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে ভূট্রা ফসলের আবাদে খরচ কম হয়। আর ভূট্রা ফসল কম সময়ে ঘরে উঠে। কৃষকদেরকে ভূট্টা ফসলের আবাদের পাশাপাশি গম ফসলের আবাদ বেশী পরিমাণ জমিতে করার বিষয়ে জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...