
১নং ও ২নং আসামী হত্যার উদ্দেশ্যে মাথায় বাড়ি দেয়। এতে দু’জন গুরুতর আহত হন। ঘটনার তারিখ বলা হচ্ছে ২০২২ সালের ৫ জুন। আদালতে মামলা করা হয়েছে প্রায় আড়াই বছর পর গত ১৯ জানুয়ারি। তবে কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, অভিযুক্ত আসামী দুই ভাই উল্লেখিত ঘটনার সময়ে প্রতিপক্ষের মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে অন্তরীন।
যে মামলায় জেলে ছিলেন সেটির কাগজপত্র পুলিশি তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় ন্যায় বিচার পেতে মামলা দায়েরের কারণে এখন এসব মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে তারা বিভিন্ন দপ্তরে আবেদন দিয়েছেন।
ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার। গ্রেপ্তারের ভয়ে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামের ওই পরিবারের তিন ভাই প্রায় দুই মাস ধরে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে এক মাসের ব্যবধানে আদালতে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর আগের একটি মামলাও চলমান।
রতনপুর গ্রামের মো. মিরজু মিয়ার ছেলে বাবুল মিয়া বলেন, ‘অহিদুর রহমান, আলমগীর ও কুতুব উদ্দিন নামে ব্যক্তিদের সঙ্গে তার বাল্কহেডের ব্যবসা ছিলো। বাল্কহেডটি গত ২১ সালের ৩ জুলাই সিলেট থেকে বালু নিয়ে আসার পথে নোয়াখালী হাতিয়া ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ বিষয়ে হাতিয়া থানায় সাধারন ডায়রি হয়। বাল্কহেডের মূল মালিক আলমগীরের অবহেলার কারণে সেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে জাল স্টাম্প বানিয়ে অহিদুর রহমান মামলা করে দেন। মামলায় আমিসহ দুই ভাই জেলে যাই। জেলে থাকা অবস্থায় ঘটনা দেখিয়ে একটিসহ আরো দু’টি মামলা করা হয় আমাদের বিরুদ্ধে। এ অবস্থায় আমি এবং আমার দুই ভাই বাছির মিয়া ও ছাদেক মিয়া এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।’ জানুয়ারির ১৪ ও ১৯ এবং ১৪ ফেব্রুয়ারি এসব মামলা দায়ের করা জানিয়ে তিনি এ অবস্থা থেকে পরিত্রানে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছেন বলে জানান।
একটি মামলার বাদী মানজু মিয়া বলেন, ‘আমি আড়াই বছর অপেক্ষা করছিলাম কি হয়। কিছু হয় নাই বলে মামলা করেছি।’ ঘটনার সময় তো বাছির মিয়া ও বাবুল মিয়া জেলে ছিলেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা হয়তো এমন কাগজ বানিয়ে এনেছে। আমি আপনার সঙ্গে এ বিষয়ে পরে কথা বলবো।’
মানজু মিয়ার মামলার তদন্তকারি কর্মকর্তা নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. কামাল হোসেন বলেন, ‘ঘটনা অনেক পুরোনো। হাসপাতালে চিঠি দিয়েছি আহতদের বিষয়ে যাচাইয়ের জন্য। ঘটনার সময় একাধিক আসামী জেল হাজতে ছিলো বলেও কাগজ দেখেছি। বিষয়গুলোর তদন্ত চলছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...