
মোঃ আবু হানিফ, শেরপুরঃবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার রাতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক আহবায়ক এ্যাডভোকেট আব্দুল মান্নান পিপির নেতৃত্বে শহরের ডিসিগেইট মোড় থেকে ওই লিফলেট বিতরণ করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে ৩১ দফা রূপরেখার নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। পরে ডিসিগেইট মোড়ে এক সংক্ষিপ্ত পথসমাবেশে বক্তব্য রাখেন এ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি। ওইসময় তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন।
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। এতে দলমত, জাতিধর্ম নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের অধিকারের কথা বলা হয়েছে। গণতন্ত্র ও মানুষের অধিকারের কথা বলা আছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি এ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, সাধারণ সম্পাদক কাজী সরোয়ার জাহান, বিএনপি নেতা জহুরুল হক কুদ্দুস, রফিকুল ইসলাম, সোলায়মান হোসেন সোলে, রিয়াজুল ইসলাম মঞ্জুসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরানোর আশা সরকারের
ভারত থেকে স্বৈরাচারী শেখ হাসিনাকে ফেরানোর...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত