
আল-আমিন মিয়া, নরসিংদীঃ নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল মোর্শেদ রতন ও ঘোড়াশাল পৌর যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফের ওপর ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ন সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া কর্তৃক
হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। রবিবার দুপুরে পলাশ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা মহিউদ্দিনকে সহ তার সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এছাড়া সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বারবার স্মারক লিপি প্রদান করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে ভুক্তভোগীরা দাবি করেন, ঘোড়াশাল সাদ্দাম বাজারে
বিআইডব্লিউটিএ কর্তৃক উচ্ছেদকৃত সাদ্দাম বাজারের জমি মহিউদ্দিন চিশতিয়া কর্তৃক পুনরায় দখল করতে আসলে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল মোর্শেদ রতন ও ঘোড়াশাল পৌর যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফের ওপর সন্ত্রাসী হামলা চালায় মহিউদ্দিন চিশতিয়া সমর্থিতরা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ঘোড়াশাল সেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদিন, কৃষকদলের সভাপতি লোকমান হোসেন, ঘোড়াশাল সাদ্দাম বাজারের সভাপতি সোহেল আহমেদ সহ এলাকাবাসী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...