নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন গ্রেফতার

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ , ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ(০৮-০২-২৫) শনিবার দুপুর ২ টায় দিকে নবীনগর লঞ্চ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম রিপন নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যুবলীগ নেতা আশরাফুল ইসলাম রিপনকে বিস্ফোরক মামলাসহ দুটি মামলায় আজ গ্রেপ্তার করা হয়েছে।তাকে আজই আদালতে পাঠানো হবে।’