
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-সাপাহার সড়কের মানাষী ও করমজাই এর মাঝামাঝি এলাকায় রাস্তায় গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রো থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বেশ কয়েকজ বাসিন্দারা বলেন, সড়কের গাছ কেটে রাস্তা ব্যারিকেড দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল বিআরটিসি বাস আটকিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারপিট করে নগদ টাকা, মোবাইল ফোন, অন্যান্য মালামাল নিয়ে যায়।
এর পর বিআরটিসি বাসের পিছনে আসা আরও একটি মাইক্রো গাড়ি আঁটকিয়ে ছিনতাই ও গাড়ির গ্লাস ভেঙে দিয়ে পালিয়ে যায়। ডাকাত দলের সাহস দেখে সবাই হতবাক হয়ে পড়েন। মাঝেমধ্যেই এই রোডে ডাকাতির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
বিষয়টি নিয়ে কথা হলে পত্নীতলা থানার ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান বলেন, এটা আসলে খুব প্রশস্ত রাস্তা। বিআরটিসি বাস সাপাহারের দিকে যাচ্ছিলো। গাছ ফেলাইছিলো তখন গাড়ি ব্লক দিয়েছিলো। পিছনে আমাদের পুলিশের গাড়িও ছিলো। যাত্রীদের কি পরিমান মালামাল লুট হয়ে তা তদন্ত করার পর জানা যাবে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা যাত্রীর দুই একটা ফোন ও মালামাল নিয়ে গেছে। পুরো ঘটনাটি আমরা তদন্ত করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় নিয়ে আসা সম্বব হবে।
উল্লেখ্য, ঘটনাটির পর থেকেই স্থানীয় ও রাস্তায় চলাচলকারীদের মাঝে আতঙ্ক
বিরাজ করছে। এমন পরিস্থিতিতে জান- মালের নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য রাতের বেলা ঝুকিপূর্ণ রাস্তায় টহল পুলিশ জোড়দার করার দাবি জানিয়েছেন। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও রাস্তায় চলাচলকারীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
সাফ জয়ে ফেভারিট বাংলাদেশ
সাফ জয়ে ফেভারিট বাংলাদেশ
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...