
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটগুলোয় নতুন সরিষা বেচাকেনা হচ্ছে। এক মণ নতুন সরিষা ( পুরোপুরি শুকনো নয় ) দুই হাজার ৪০০ টাকা থেকে দুই হাজার ৭০০ টাকা দরের মধ্যে কেনাবেচা হচ্ছে। এদিকে ফরিয়া শ্রেণীর ব্যবসায়ীরা হাট থেকে সরিষা কিনে এলাকার মহাজনদের কাছে বেচছেন।
এখন উপজেলার বিভিন্ন এলাকার সরিষা ভাঙ্গানোর তেলকল মালিক ও মহাজনেরা সরিষা কেনার সব গুছিয়ে আনছেন। এদের কেউ কেউ নতুন সরিষা কেনা শুরু করেছেন বলে জানা গেছে।
উপজেলার বিভিন্ন এলাকায় বছরের দ্বিতীয় প্রধান আবাদের সরিষা ফসল তোলা শুরু হয়েছে। এবারে আবহাওয়া ভালো থাকায় সরিষার ফলন ভালো হারে মিলছে বলে কৃষকদের কাছ থেকে জানা গেছে। কৃষকদের অনেকেই নানা দরকারে নতুন উঠা সরিষা এলাকার হাটগুলোয় নিয়ে বেচছেন।
উপজেলা সদরের শ্রীকোলা , ঘোষগাতী , গয়হাট্রা হাট , মোহনপুর , বোয়ালিয়া হাটে নতুন সরিষা কেনাবেচা হচ্ছে। এসব হাটে শত শত মণ সরিষা কেনাবেচা হয়।
উপজেলা সদরের শুক্রবার ( ৬ ফেব্রুয়ারী ) হাটে কৃষক আলিম প্রামাণিক নিজ আবাদের নতুন তিন মণ মাঘি দুই হাজার ৫৫০ টাকা মণ দরে বেচেছেন। প্রতিবেদককে বলেন সংসারের নানা দরকারে সরিষা বেচলেন। সরিষা তোলা শেষ হলে সেসব জমিতে বোরো ( ইরি ) ধান আবাদ করবেন। তখন হালচাষ , সার কেনা বাবদ টাকা দরকার হবে। নতুন সরিষা বেচে টাকা জোগাড় করবেন জানান।
উপজেলার প্রতাপ হাটের কাছাকাছিতে শুক্রবার বিকেলে ব্যবসায়ী ওয়াজেদ মিয়াকে খোলা মাঠে নতুন সরিষা শুকিয়ে বস্তায় তুলে ওজন দিতে দেখা গেছে। তিনি এলাকার হাট থেকে দুই হাজার ৪০০ টাকা থেকে দুই হাজার ৭০০ টাকার মধ্যে মণ দরে প্রায় ৭৫ মণ সরিষা কিনেছেন।
তার কেনাকালে গড় দাম আড়াই হাজার টাকার বেশী পড়েছে বলে জানান। আর সরিষা শুকানোর পর এক মণের দাম হচ্ছে প্রায় তিন হাজার একশো থেকে দেড়শো টাকা। তিনি মহাজনদের কাছে সরিষা বেচবেন বলে জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...