
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের সোপর্দ করা হবে।
জানা গেছে, আওয়ামী সরকারের পতনের পরে গত ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে জাহাঙ্গীরকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। এরপর তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।
২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব পান জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম একসময় শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী