
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সবুজ বাংলা হোটেলের সামনে চেকপোস্ট পরিচালনা করে২০ বোতল ফেনসিডিল সহ মো.উজ্জল মিয়া (২৫)নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন পুলিশ।
২২ ফেব্রুয়ারি শনিবার উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মহাসড়কের সবুজ বাংলা হোটেলের সামনে চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে সরাইল থানা পুলিশ। আটক উজ্জল মিয়া শশই ইসলামপুর গ্রামের বিজয়নগর থানার তাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে সরাইল থানার এসআই জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স নিয়ে সরাইল থানাধীন মহাসড়কের সবুজ বাংলা হোটেলের সামনে চেকপোস্ট পরিচালনা করে মো.উজ্জল মিয়াকে আটক করে তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রফিকুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৪(ক) রুজু হয়েছে। আসামীকে কোর্টে প্রেরণ প্রক্রিয়াধীন আছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...