
হাসান মিয়া,নকলাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবকয়টি আসনে সংসদ সদস্য (এমপি) প্রার্থী দিতে পর্যায়ক্রমে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করছে। এর অংশ হিসেবে শেরপুরের ৩টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে এমপি প্রার্থী চূড়ান্ত হওয়ার পরে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে শেরপুর জেলা জামায়াতের প্রচার বিভাগ থেকে তা প্রকাশ করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে দলটির জেলা কমিটির মিডিয়া উয়িং বিভাগ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সম্ভাব্য প্রার্থীরা হলেন, শেরপুর-১ (শেরপুর সদর উপজেলা) ১৪৩ সংসদীয় আসনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) ১৪৪ সংসদীয় আসনের জন্য ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা) ১৪৫ সংসদীয় আসনের জন্য জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল-কে মনোনিত করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার রাতে শেরপুর জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে ও সেক্রেটারী নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেন্দ্রীয় নির্দেশনায় শেরপুর জেলার সংসদীয় ৩টি আসনের প্রর্থীদের নাম ঘোষণা করা হয়। এসময় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আগামী নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত সকলকে পরামর্শ প্রদান করা হয়।
শেরপুরের ৩টি আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী চূড়ান্তের বিষয়টি জানাজানি হলে, সম্ভাব্য প্রার্থীদের কর্মী-সমর্থকরা নিজ নিজ প্রার্থীদের ছবিসহ পোস্টার তৈরী করে সর্ববৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোষ্ট করার হিড়িক পড়ে যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...