
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা গোলাম সরোয়ারের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গোলাম সরোয়ার সহ তার ২০ কর্মী সমর্থক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর বিএনপির দলীয় কার্যালয় মনিরামপুর বাজারে শনিবার বেলা ১টার দিকে। এ ঘটনায় আহত হয়েছেন আনিসুর রহমান, আব্দুল কুদ্দুস, গোলাম মোস্তফা, ওলিউল ইসলাম মিন্টু, রঞ্জুসহ ২০জন ।
আহত গোলাম সরোয়ার স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। তিনি বলেন, গত শনিবার দুপুরের দিকে আমি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে যাই।
এ সময় আমিসহ অন্যরা দলীয় কার্যালয়ে প্রবেশ করতে চাইলে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ডাক্তার এম.এ মুহিতের সমর্থকরা আমাকে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে বাঁধা দেয় এবং মারপিট করে।
হামলায় আমি সহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়। এ ঘটনার পরে খবর পেয়ে উপজেলা বিএনপির সেক্রেটারী (সদ্য বিলুপ্ত কমিটি) আরিফুজ্জামান আরিফ বিকেলে দলীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের জানান, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সরোয়ার দলের নিস্ক্রিয় নেতা কর্মী ও আওয়ামীলীগের কিছু লোক নিয়ে দলীয় কার্যালয়ে শনিবার বেলা ১টায় ঢোকার চেষ্টা করে।
এসময় বিএনপির কর্মীরা বাধা দিলে হাতাহাতির গঠনা ঘটে। এই অপ্রীতিকর ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে শাহজাদপুর থানার ওসি মোঃ আছলাম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। এসময় পরিস্থিতি স্বাভাবিক ছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...