
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল করেছে জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখা।
শুক্রবার (২৮ফেব্রুয়ারি) ১২টায় উপজেলা সদরে এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির রোধ এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে অনুষ্ঠিত স্বাগত মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা জামায়াতের আমির এডভোকেট মনিরুজ্জামান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. এনাম খা,সরাইল সদর ইউপি জামায়াতের আমীর খন্দকার বরকত উল্লাহ প্রমুখ।
পথসভায় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন।
মুসলিম ভাইয়েরা সেহরি খেয়ে অন্তত রোজাটা যেনো রাখতে পারে, সারাদিন রোজা শেষে ইফতারটা যেনো অন্তত করতে পারে। রোজাদার দের কষ্ট হয় এমন কিছু দয়া করে করবেন না।
এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি জানানো হয় মিছিল পরবর্তী পথসভায়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...