
নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা বাজার এলাকা থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে নওগাঁ বাজার এলাকায় একটি দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল।
নওগাঁ সদর মডেল থানা সূত্রে জানা যায়, নওগাঁর নওহাটা বাজারে আব্দুল বাকিদ নামের এক ব্যবসায়ীর দোকানে ককটেল রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁয় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল আজ বিকেল ৪টার দিকে নওহাটা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ওই ব্যবসায়ীর দোকান থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে। এছাড়া ওই ব্যবসায়ীর দোকান থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নওগাঁ সদর থানা পুলিশের কাছে জমা দিয়েছে সেনাবাহিনী।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর একটি দল নওগাঁর নওহাঁটা বাজার এলাকা থেকে ককটেল সদৃৃশ তিনটি বস্তু উদ্ধার করে থানায় জমা দিয়েছে।
তিনি আরও বলেন, এগুলো ককটেল না অন্য কিছু তা পরীক্ষার জন্য পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। বিস্ফোরক হলো এগুলোকে নিষ্ক্রিয় করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...