
নওগাঁর বদলগাছীতে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। মারা গেছে তিন টি গরু। এতে অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রবিবার (২৩ শে ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটায় উপজেলার আধাইপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে সামাদুল ইসলামের গোয়ালঘরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত মোকসেদ আলী মন্ডলের ছেলে সামাদুল ইসলাম গোয়ালঘরে প্রতি রাতের মতো মশার কয়েল জ্বালান। গভীর রাতে মশার কয়েলের আগুন থেকে গোয়াল ঘরে আগুন ধরে। আগুন দ্রুত গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় বাড়ীর লোকজনের ডাকচিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই সামাদুলের তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও সামাদুল গোয়াল ঘরের আগুন নিভাতে গিয়ে নিজেও দগ্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ক্ষতিগ্রস্ত সামাদুলের ছেলে সাকিব হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাদের অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমার বাবা কৃষি কাজ করে। আমাদের সম্বল এই তিনটি গরু। গরু বিক্রয় করে আমাদের সংসার চলে। এখন আমরা কি দিয়ে সংসার চালাবো।
স্থানীয় ইউপি সদস্য খাজা মদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই দুর্ঘটনায় সামাদুলের অন্তত দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গভীর রাতেই আগুন লাগায় এলাকাবাসী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস আসে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে উপজেলা প্রশাসন থেকে যথাসাধ্য সহযোগিতা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...