আমাদের শিক্ষার্থীরা যেন বিজ্ঞানমনস্ক হয়, ইউএনও মোশারফ হোসেন

প্রকাশিত: ৭:৫০ পূর্বাহ্ণ , ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইলঃ সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেছেন,আমাদের শিক্ষার্থীরা যেন বিজ্ঞানমনস্ক হয়। আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞান কেন্দ্রিক পড়াশোনা কম হচ্ছে। আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা এখন মোবাইল নিয়ে এডিক্টেড থাকে। এখন মোবাইল এডিকশন নতুন শব্দ যোগ হচ্ছে।

এটা যেন না হয় ‘যতক্ষণ সম্ভব এটা থেকে শিক্ষার্থীদের দূরে রাখা যায়।এবং মোবাইল হাতে থাকলেও তা’যেন শিক্ষানীয় বিষয় থাকে।

আপনারা শিক্ষার্থীদের এই বিষয়গুলো কঠোরভাবে মনিটরিং করবেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)সরাইল উপজেলা পানিশ্বর শাখাইতি রোজ গার্ডেন একাডেমি শুভ উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ইসলামপুর কাজী মো.শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ মো. শফিকুর রহমান,অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য শেখ মোহাম্মদ শামিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মোশারফ হোসাইন শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আপনাদের স্টুডেন্টকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে।

নিজের সন্তানের মত লালন পালন করবেন। যেভাবে বাসায় নিজের সন্তানকে লালন পালন করেন। স্কুলের শিক্ষার্থীদেরকে সেই ভাবে লালন পালন করেন।

মন্তব্য লিখুন

আরও খবর