
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরে জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অভিযানে ৩টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়াসহ ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার রামকৃষ্ণপুর, যোগিনীমুরা ও পশ্চিম ঝিনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ ভাংচুর ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আসমা আক্তার। এ সময় প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
অভিযানকালে অবৈধভাবে ভাটা পরিচালনার জন্য সদর উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মেসার্স আল-আমিন জিগজ্যাগ অটো ব্রিকস-৩, যোগিনীমুরা এলাকার মেসার্স লিটন অটো জিগজ্যাগ ব্রিকস ও পশ্চিম ঝিনিয়া এলাকার মেসার্স জিহান ৪নং জিগজ্যাগ ব্রিকসের কিলিন বেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।
একইসাথে প্রতিটি ভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা ও ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...