
দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন ইউরোপের দেশ ইতালিতে কর্মরত প্রবাসীরা। সদ্য বিদায়ী ২০২৪ সালে ১ হাজার ৩০০ মিলিয়নেরও বেশি ইউরো পাঠিয়েছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা, যা ২০২৩ সালের তুলনায় প্রায় দেড়শ মিলিয়ন ইউরো বেশি।
ইতালির প্রবাসী বাংলাদেশি ও সংশ্লিষ্টরা বলছেন, ২০২৩ সালের তুলনায় গত বছর রেমিট্যান্সের প্রবাহ অনেক বেড়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
দুই লাখের বেশি বাংলাদেশির বসবাস ইতালিতে। তবে, এরমধ্যে অবৈধ অভিবাসী প্রায় ৬০ হাজার। বৈধতার সমস্যার পাশাপাশি রয়েছে পাসপোর্ট হাতে না পাওয়ার যন্ত্রণাও। বৈধতার এ সমস্যা সমাধান করা গেলে রেমিট্যান্সে আরও সমৃদ্ধ হতে পারে দেশ।
২০২৪ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন মোট ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ মার্কিন ডলার। যা ২০২৩ সালের তুলনায় ৪৯৭ কোটি ২০ লাখ ডলার বা ২২.৬৮ শতাংশ বেশি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী