
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ায় নব-দিগন্তের উদ্যোগে শতাধিক দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে৷ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জেলা হাসপাতালের আশপাশ, ফকিরাপুল ও রেলস্টেশনের অসহায় ও দুস্থ মানুষের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিশুকিশোর ও নারীনেত্রী কোহিনূর আক্তার, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা সদস্য মোজাহিদ আরাবি, মোঃ আমান উল্লাহ, এবং রমজান মাহমুদ।
এছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসিম আকরাম, আবু বকর মোহাম্মদ আইমান, মাসুদুর রাহমান, সোহরাব, আব্দুর রহমান, আহমেদ মোস্তাফিজ, মোজাহিদ, ফাতেমা আক্তার, শিমু আক্তার, সামিরা আক্তারসহ আরও অনেকে।
সংগঠনের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মুজিব মোহাম্মদ রাফী ও খায়রুল ইসলাম বলেন, “মানব সেবাই আমাদের লক্ষ্য”—এই স্লোগানকে সামনে রেখে আমরা মানবিক ও সেবামূলক কাজ করার অঙ্গীকার করেছি। সমাজের গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করতে চাই। মহান রব আমাদের এই পথচলায় সহায় হোন। সকলের দোয়া ও সুপরামর্শ কামনা করছি।
উল্লেখ্য, নব-দিগন্তের এই উদ্যোগটি স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে এবং মানবতার সেবায় এটি এক অনুকরণীয় দৃষ্টান্ত।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...