
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শাহাব উদ্দিন (৭৬) মারা গেছেন। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে নালিতাবাড়ী পৌরশহরের চকপাড়া নিজ বাড়িতে তিনি মারা যান।
রবিবার বাদ জোহর হিরন্ময়ী হাই স্কুল এন্ড কলেজ মাঠে গার্ড অব অনার এবং নামাজে জানাজা শেষে নালিতাবাড়ী পৌরশহরের শাহী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: শাহাব উদ্দিন অবিভক্ত নালিতাবাড়ী-কাকরকান্দি ইউনিয়ন পরিষদ ও পরবর্তীতে নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দুইবার কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।
মৃত্যু কালে তিঁনি ছেলে, মেয়ে, স্ত্রী, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম সন্তান একজন দক্ষ রাজনীতিবিদ এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। দ্বিতীয় ছেলে ঠিকাদারী ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
তৃতীয় ছেলে মোস্তাফিজুর রহমান পিপিএম বর্তমানে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে ভাতিজা ও মেয়ের জামাতাসহ স্বজনদের অনেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য স্থানে অধিষ্ঠিত রয়েছেন।
মো: শাহাব উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী