বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরীর গণসংযোগ

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ , ১২ জানুয়ারি ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরে নালিতাবাড়ীতে গণসংযোগ ও পথসভা করেছেন শেরপুর-২ (নকলা – নালিতাবাড়ী) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী দুলাল চৌধুরী।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে নালিতাবাড়ী উপজেলার প্রবেশ মুখে দুলাল চৌধুরীকে বরণ করে নেন বিএনপি’র নেতাকর্মীরা। এরপর তিনি গণসংযোগের মাধ্যমে বিশাল শোডাউন নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পথসভায় বক্তব্য রাখেন।

উপজেলা ও শহর বিএনপির আয়োজিত পথসভায় শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর -২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাপান প্রবাসী দুলাল চৌধুরী৷ এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখে শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ কাঞ্চন, সামেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম প্রমুখ।

এসময় বক্তব্যে দুলাল চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ঘোষিত দেশ সংস্কারের জন্য ৩১ দফা বাস্তবায়ন করার কোন বিকল্প নেই। ৩১ দফা সাধারণ মানুষের কাছে নিয়ে যাবো। আর জনগণের সমস্যা চিহ্নিত করবো। তিনি বলেন, ২০১২ সাল থেকে জাপানে থেকেও আমি বিএনপি নেতা-কর্মীদের খোঁজ খবর নিয়েছি। নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি।

সামনে এ নির্বাচনী এলাকাকে মডেল হিসেবে গড়ে তুলবো। দুলাল চৌধুরী আরো বলেন, বিএনপির সকল নেতাকর্মী এক পরিবারের সদস্য আমরা। আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণের জন্য কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, দুলাল চৌধুরী বিগত সরকারের সময় বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীদের সকল আপদ বিপদের সময় সার্বিক সহযোগিতা করে আসছিলেন। ফলে দুঃসময়ের কান্ডারী দুলাল চৌধুরীর আগমনে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা দেয়।