
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে প্রায় ২ কোটি ৩২ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ী,লেহেঙ্গা ও সানগ্লাজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।শুক্রবার(১০ জানুয়ারি) দুপুরে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মায়াঘাঁষি তালতলী সীমান্ত এলাকা থেকে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। তবে
জব্দকৃত পণ্যের সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয় নি। জানা যায়, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা আগেই সটকে যায়।
বিজিবি’র তথ্যমতে, শুক্রবার দুপুর পৌণে দুইটার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র অধীনস্থ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার ১১১৮/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মায়াঘাঁষি তালতলী এলাকায় চোরাকারবারীগণ অভিনব পন্থায় বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালানী মালামাল অবৈধভাবে পাচারের চেষ্টা করে।
গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি টহল দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ হাজার ৮৪৪ পিস সানগ্লাস, ৪১ পিস শাড়ি, ১৫ পিস লেহেঙ্গা এবং ১ পিস গাউন আটক করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ৩১ লক্ষ ৭৯ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)’র সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৩৯ বিজিবি ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কাযর্ক্রম প্রতিরোধে ২৪ ঘন্টা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...