
জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে খুন,ডাকাতি, নারী নির্যাতন,অপহরণ সহ ৫ মামলার আসামি কুখ্যাত শাহাবুদ্দিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, খুন,ডাকাতি,চুরি, নারী নির্যাতন,অপহরণ সহ পুলিশের উপর হামলা করার অভিযোগ ও অসংখ্য মামলা রয়েছে এই শাহাবুদ্দিনের বিরুদ্ধে।
পুলিশ জানায়, গত কয়েকদিন আগের বাঙ্গরা এবাদুল করিম উচ্চ বিদ্যালয়ের চুরির মামলার তদন্ত করতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান কালে ২টি দেশীয় তৈরি এলজি, ২টি রাউন্ড কার্তুজ, ২টি চাইনিজ কুড়াল, ১টি তালা কাটার মেশিন এবং স্কুলের চুরির মামলার চোরাই ৩টি ল্যাপটপ, ১টি সিপিও, ১ টি প্রজেক্টর, ১টি পানির ফিল্টার উদ্ধার করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঙ্গরা এবাদুল করিম উচ্চ বিদ্যালয় থেকে ল্যাপটপ সিপিও প্রজেক্টর পানির ফিল্টার চুরি হয়েছিল। উক্ত ঘটনার মামলা হয়েছে।
তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চোরাইকৃত মাল ও অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়৷ আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় খুন, ,ডাকাতি, নারী নির্যাতন,অপহরণ সহ পূর্বে ৫ টি মামলা রয়েছে।
এখন মামলা তদন্ত করা অবস্থায় আমাদের অস্ত্র আইনে আরেকটি মামলা হবে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই...
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...