
জামাল হোসেন পান্না,নবীনগরঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(১৪ জানুয়ারি) ২১টি ইভেন্টের প্রতিযোগিতা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫খ্রি. এর আয়োজক কমিটির আহ্বায়ক দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আহসান পারভেজ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইব্রাহিম খলিল, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মোহসীন হাবিব, পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন আকসার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নিলুফা বেগম প্রমুখ। বক্তব্যের পর ২১টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক আল ইফতে ইয়াসিন ও ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. আরিফুল ইসলাম।
এর আগে গত সোমবার(১৩ জানুয়ারি) দুই দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম রেজাউল করিম। মোট ২১টি ইভেন্টে প্রায় দুইশত শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...