
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেন, এর অধীনে শহীদ পরিবার ও আহতদের আজীবন সহায়তা ও পুনর্বাসন করা হবে। এর মধ্যে ৮২৬ শহীদ পরিবার ও ১১ হাজার আহত তালিকাভুক্ত হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এরপর আর আবেদন নেওয়া হবে না।
সোমবার (৬ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ের তিন উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।
তথ্য উপদেষ্টা জানিয়েছেন, শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এই অর্থ সহায়তা দেওয়া শুরু হবে। বাকি টাকা জুনের মধ্যে দেওয়া হবে।
শহীদ পরিবার আগের ঘোষণা অনুযায়ী, ৩০ লাখ টাকা পাবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, এর মধ্যে ১০ লাখ টাকা এফডিআর। আহতদের সর্বোচ্চ ৫ লাখ টাকা দেওয়া হবে। প্রতিমাসে শহীদ পরিবার ও আহতরা মাসিক ভাতা পাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী