
মো. তাসলিম উদ্দিন সরাইলঃ সরাইলে প্রত্যান্ত এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছন উপজেলা প্রশাসন।
সরাইল উপজেলা পানিশ্বরসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান।
এসিল্যান্ডের উদ্যোগে আজ সোমবার দিবাগত রাতে পানিশ্বর বাজার, বেড়তলা, নদীর পাড় এলাকায় এসব কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান বলেন, জেলা প্রশাসনের আয়োজনে সারা জেলার ন্যায় উপজেলার পানিশ্বর এলাকায় দুইশত কম্বল বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
এই শীতে কোনো দুঃস্থ মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য সরকার তাদের জন্য কম্বল পাঠিয়েছে। সরকারের বরাদ্দকৃত শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের হাতে আমরা পৌঁছে দিচ্ছি ।
এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি। এতে বিভিন্ন জায়গার নৈশপ্রহরী থেকে শুরু নিম্ন আয়ের ছিন্নমূল মানুষগুলো কম্বল পেয়ে অনেক খুশি হন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...