
মো. তাসলিম উদ্দিন সরাইলঃ “আর নয় মাদক গ্রহণ,করতে হবে এবার খেলাধুলায় অংশগ্রহন- সময় এসেছে ঘুরে দাঁড়াবার ‘মাদক’কে না বলার” সরাইল উপজেলা সদর উচালিয়া পাড়া মুন্সিবাড়ি সমাজ সেবা সংগঠনের উদ্যোগে।আন্ত: উচালিয়া পাড়া অনূর্ধ্ব- ১৮ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারী বৃহস্পতিবার রাতে উপজেলার উচালিয়াপাড়া মুন্সিবাড়ির মাঠে সরাইল ডিজিটাল হসপিটালে মালিক মো. ইউনুস মুন্সীর সভাপতিত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় বক্তব্য ও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলেদেন, সরাইল হারল্যান স্টোর এর পরিচালক মাে. আনোয়ার হোসেন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, সমাজসেবক মো. ফজল মিয়া, মো. জাকারিয়া,সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সরাইল মাইক্রো স্ট্যান্ডের সভাপতি মো. হেলাল উদ্দিন, সমাজসেবক মো. আসাদ মুন্সী, সরাইল বঙ্গ মার্কেটের মালিক আসমত আলী, মোহাম্মদ জামাল মিয়া প্রমুখ।
ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন,মিশকাত, ফারহান জুটি বনাম আলামিন, রায়হান জুটি।রাতের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফারহান জুটি ২-০সেটে আলামিন জুটিকে পরাজিত করে চ্যাম্পিযন হয় ফারহান জুটি।খেলা পরিচালনা করেন মো. তাজুল ইসলাম মাষ্টার। রাত পর্যন্ত শীত উপেক্ষা করে শতশত নারী পুরুষ খেলা অনুষ্ঠান উপভোগ করেন।
ব্যাডমিন্টন খেলাটি সার্বিক সহযোগিতা করেন সরাইল হারল্যান স্টোর। বক্তারা বলেন,মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চা উল্লেখযোগ্য ভূমিকা রাখে, ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সুস্থ-সমৃদ্ধ যুবসমাজ গঠন করতে হবে।
তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে গ্রামের পাড়া মহল্লায় এই ধরনের প্রতিযোগিতা প্রয়োজন । শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চা হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...