সরাইলে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ , ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৯ জানুয়ারি) বিকালে সরাইল সদরে উচালিয়া পাড়া সূর্যমুখী কিন্ডার গার্ডেন স্কুলে উপজেলা বিএনপি দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির সহ- সভাপতি মো. আজমল হোসেন ছোটন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো.আবুল কাশেম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুরুল আমিন মাষ্টার, কালিকচ্ছ ইউপি বিএনপির সভাপতি মো. ফারুক মিয়া।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান পলাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সরাইল সদর ইউপি বিএনপির সভাপতি মো. কাজল মিয়া,সাধারণ সম্পাদক মো. জাকারিয়া,জাসাসের আহবায়ক রিপন ঠাকুর , ছাএদল নেতা- মীরওয়ালিদ,ওলামা দলের আহবায়ক – মাওলানা জিয়াউর রহমান মো. আমজাদ হোসেনসহ উপজেলা থেকে আগত বিএনপি, ছাত্রদল, যুবদল, জাসাসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশকে নতুন ও সম্ভাবনাময় দেশ গড়ে তুলে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখান।স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশ মুক্তি পেয়েছে।

কিন্তু মানুষের ভোটের অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি।শেষে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া শেষে। কেক কাটা হয়।