সরাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ট্রাক ও ভেকু জব্দ

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ , ২১ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মো.তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভেকু ও ট্রাক
জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার কালিকচ্ছ আকাশী বিলে সরাইল -নাসিরনগর আঞ্চলিক সড়কের পাশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসাইন।

জানা যায়, অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে কাউকে না পেয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু ওট্রাক জব্দ করা হয়েছে।

পরবর্তীতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়।অভিযান পরিচালনা করার সময় উপস্থিতি ছিলেন, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি)মো.রফিকুল হাসান ও সরাইল থানার একটি পুলিশ টিম।

উপজেলানির্বাহীঅফিসার(ইউএনও)ওএক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসাইন জানান, এই ধরনের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাতের বেলায় অবৈধ ভাবে মাটি কাটা অভিযোগে একটি ভেকু ও ট্রাক জব্দ করা হয়েছে। অবৈধ ভাবে বালু উত্তলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।