
মোঃ আবু হানিফ, শেরপুর: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারি সোমবার দুপুরে শেরপুর কালেক্টরেট ব্যাডমিন্টন চত্বরে ওই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পরে টুর্নামেন্টের একক ও দ্বৈত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
ওইসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, কোচ-খেলোয়াড় ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত এ আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে পাঁচ উপজেলার ৫টি দল একক ও দ্বৈত ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...