
সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনির হোসেনকে।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।জেলা আহবায়ক মো. মোজাম্মেল হোসেন খাঁন মিঠু ও সদস্য সচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষরে বহিষ্কার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনির হোসেনের হোসেনের বিরুদ্ধে অভিযোগের তথ্য প্রমাণিত হওয়ায় তাকে দলীয় পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
২৪ জানুয়ারি ২০২৫ ইং তারিখ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির মতামতের সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
এ বিষয়ে মো. মনির হোসেন মারামারি একটি মামলায় কারাগারে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল আহবায়ক মুক্ত খবরকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমানিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরকে বহিষ্কার করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...