বর্ধিত ভ্যাট ও এস ডি প্রত্যাহারের দাবীতে নওগাঁয় মানববন্ধন

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ , ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবীতে নওগাঁয় মানববন্ধন করেছে রেস্তোরা মালিক সমিতি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড়ে নওগাঁ জেলা রেস্তোরা মালিক সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।

বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি সাব্বির আনসারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক চয়ন মোল্লা, অর্থ সম্পাদক নিরেন সাহা প্রমূখ।

এসময় বক্তারা বলেন- আপনারা ইতোমধ্যে জেনেছেন সরকার ভ্যাটের হার ৫% হতে বৃদ্ধি করে ১৫% আরোপ করেছে। যা আমাদের প্রতি জুলুম হয়েছে। আমাদের দাবী ছিল ৫% হতে ভ্যাট আরো কমিয়ে ৩% র্নিধারণ করতে হবে।

তা না করে উল্টো ৩গুন ভ্যাটের বোঝা চাপিয়ে দিয়েছেন। এছাড়া আরো ১০% সম্পূরক শুল্ক তো বিদ্যামান আছেই। বর্তমানে এই বর্ধিত ভ্যাট ও শুল্কের চাপে আমাদের রেস্তোরা ব্যবসা সংকটের মুখে পড়েছে। মানববন্ধনে অনতিবিলম্বে বর্ধিত ভ্যাট ও এস ডি সম্পূর্নরুপে প্রত্যাহারের দাবী জানান বক্তরা।

মানববন্ধন শেষে নওগাঁ জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মালিক সমিতি একটি স্মারকলিপি প্রদান করেন।